কাতল ও বিগহেড মাছের জন্য অত্যন্ত কার্যকর ফোম রেসিপি - মাহমুদ হাসান

ফোম রেসিপি - মাহমুদ হাসান

ফোম একটি অত্যন্ত কার্যকর টোপ বিগহেঢ ও কাতল মাছের জন্য। আমরা অনেকেই সেটা ব্যবহার করি এবং ক্ষেত্র বিশেষে এর প্রস্তুত প্রনালী ও ভিন্ন হয়ে থাকে। আমি যে পদ্ধতিতে এটি বানিয়ে থাকি তা দেওয়া হল। এবং সব জায়গাতেই এর ফলাফল খুবই ভাল পেয়েছি।
উপকরনঃ
১টি স্টারশীপ কনডেন্স মিল্ক
২৫ গ্রাম এলাচি
২৫০ গ্রাম চিনিগুরা চাওল
পানি ৪ লিটার
তেজপাতা দারুচিনি ১০ গ্রাম
একটি বড় অলটাইম পাওরুটি
১০০ গ্রাম নারিকেল তৈল
৫০ গ্রাম মধু
৫০ গ্রাম ঘি
ছাতু ৫০০ গ্রাম
সাদা পাওডার এক প্যেকেট
শিমুল তুলা অল্প (অপসনাল)
)
প্রস্তুতপ্রনালীঃ
প্রথমে ৪ লিটার পানি একটি পাত্রে নিবেন এর পর এর সাথে পুরো কন্ডেসমিল্কটি ভালভাবে মিশ্রিত করুন এর পর এটি মিডিয়াম আচে চুলায় বসান হালকা গরম হলেই এলাচি তেজপাতা দারুচিনি পুরটা দিয়েদিন। এরপর একটু নারুন ২ মিনিট পর চিনিগুরা পুরটা ঢেলেদিন। এবার এটাকে আপনি নারুন যতখন পর্যন্ত না পানি সুকিয়ে আঠালো না হয়। এমন ভাবে সুকাতে হবে যাতে পানি উপরে না থাকে এবং আঠা আঠা হয়। হয়ে গেল পায়েস এবার এটাকে ঠান্ডা করুন।
এবার রুটির লাল অংশ ফেলে সাদা অংশটি একবারে গুরা করুন যদি ব্লেন্ভারে করতে পারনে সবচেয়ে ভাল হয়। রুটি গুরা এর সাথে এবার ছাতু ৪০০ গ্রাম(৫০০ গ্রাম এর মধ্যে) সাদা পাওডার মিক্স করুন। খুব ভাল ভাবে ২০ মিনিট মিশ্রন এর কাজ করুন। এরপর ২ গ্রাম মেজিক পাওডার দিয়ে আবার মিশান।
আমাদের ২ টা মুল উপকরন আমরা পেলাম এবার পায়েস এবং ছাতু রুটি। এবার এই দুইটার মিলন ঘটাবো। ছাতু রুটির মিশ্রণ এর সাথে ঘি মধু তেল পুরটা মিশান এবং হাত দিয়ে ডলুন যাতে কোন জটলা না থাকে পুরটাতে সমান ভাবে মিশে। মিশানো হয়ে গেলে পায়েসটি নিন পুর পায়েস থেকে এলাচ তেজপাতা দারুচিনি সব বেছে ফেলে দিন এবার পরিমান মত পায়েস রুটি ছাতুর মিশ্রণে মিশান এমন ভাবে মিশান যাতে খুব নরম ও না হয় বেশি শক্ত ও না হয় যদি বেশি নরম হয়ে যায় ১০০ গ্রাম ছাতু মিসিয়ে আবার মাখুন। এই বার যদি কেউ শিমুল তুলা দিতে চান হালকা ছিড়ে ছিড়ে পুরোটাতে ছড়িয়ে ১০ মিনিট মাখেন। হয়ে গেল আপনার ফোম। আপনি বানানোর পর সেন্ট পুরো ঘরেই অনুভব করতে পারবেন। এই বার এটি ব্যবহার করুন লাড্ডুর সাথে পিপড়ার ডিম মিসিয়ে টোপ হিসেবে ভাসা এবং নিচে দূটাতেই খেলতে পারবেন।
এর পর বেচে যাওয়া পায়েস এর সাথে ছাতু আর চিড়া মিসিয়ে গোল করে চার করুন। আসাকরি খুব ভাল ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে।



Comments