আজকে আমি অন্যরকম একটা অভিজ্ঞতা শেয়ার করবো মাছ ধরার


আজকে আমি অন্যরকম একটা অভিজ্ঞতা শেয়ার করবো মাছ ধরার।আমাদের গ্রামে একটা লোক আছে ৩৫ বছর বয়স হবে।তো ওনার মাছ ধরার অবিশ্বাস্য একটা ক্ষমতা আছে।ওনি বড় সাইজের একটা টেটা(লোহা দিয়ে বানানো)দিয়ে পুকুর, নদী কিংবা বিলে দিনে বা রাতে যেকোনো সময় মাছ ধরতে পারে তাও পানির দিকে না তাকিয়ে।ওনি সাঁতার কাটতে থাকেন আর সর্বোচ্চ দুই মিনিট সময় নেন একটা মাছ ধরতে। বড় মাছ হলে তিন চার মিনিটের মতো লাগে।সাঁতার কাটতে কাটতে হঠাৎ থেমে গিয়ে টেটাটা মাটিতে গেঁথে দিয়ে বলে যাও নিচ থেকে মাছটা নিয়ে এসো।উল্লেখ্য টেটার হাতলটা বাঁশ দিয়ে পানির গভীরতা অনুযায়ী বানানো থাকে। আমি প্রথমে বিশ্বাস করতাম না শুনে তারপর আমাকে নিয়ে যায় নদীতে মাছ ধরতে। আমি ডুব দিয়ে নিজ হাতে মাছ তুলে তারপর বিশ্বাস করি।এখনো পর্যন্ত এমন একটা নজির নেই যে ওনি বলার পর মাছ থাকেনা।কয়েকবার তো বলে এবার দুইটা আছে গিয়ে দেখি সত্যিই দুইটা।বড় সাইজ হলেও বলে দেয় এবার বড় সাইজ আছে।প্রত্যেকটা মাছের মাথায় টেটাটা বিদ্ধ হয়।আমি ১৫ ফিট নিচ থেকেও ডুব দিয়ে মাছ তুলছি।আরো আশ্চর্যজনক ব্যাপার হলো একদিন একটা মাছ টেটা থেকে খুলে গেছে কিন্তু মাছ যেতে পারেনি আমি মাটি থেকে হাত দিয়ে তুলে আনি।প্রত্যেকটা মাছ প্রায় অবশ অবস্থায় তুলে আনি।অল্প একটু নাড়াচড়া করে তারপর মাছ মারা যায়।উনি এই রহস্যের জট খুলেননা আমাদের কাছে তাই অনেকদিন যাওয়ার পর অন্যরকম সন্দেহে আর যাইনা ওনার সাথে।ওনার ধরা মাছগুলো বিক্রি করার নাকি নিয়ম নেই।বিক্রি করলে ওনি কোটিপতি হয়ে যেতেন।
আমি আজও চিন্তা করে পাইনা ওনার এই অবিশ্বাস্য ক্ষমতার রহস্য।
আপনারা কখনো কি এমন লোক দেখেছেন?দেখে থাকলে অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।


Comments