রেসিপি - মাহমুদ হাসান
ব্লেক কার্প ধরার পদ্ধতিঃ
ব্লেক কার্প মাছ আমাদের দেশে কৃত্তিম ভাবে পুকুর ও দিঘিতে চাষ করা হয়। নদীতে এই মাছ নেই বললেই চলে। এই মাছটি খুব দ্রুত বর্ধনশীল। অল্প সময়ের মধ্যে এর গঠন বৃদ্ধি পায়। এদের প্রধান খাদ্য পুকুর বা দিঘীতে বসবাস করা শামুক,পোকামাকড়, এবং ভাসমান শেওলা ও লতাপাতা। বর্ষিতে এই মাছ প্রায় সময়ই হিট হয়ে থাকে। আমি টানা ছিপ এবং লেদ দুটোতেই ব্লেক কার্প হিট পেয়েছি। এবং টোপ হিসেবে ডিমরুটি, ছাতু এবং শামুক ছিল। তবে আপনি যদি শুধু ব্লেক কার্প টার্গেট করেন সে ক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে টোপ এবং চার দুটোতেই শামুক ব্যবহার করা এতে আপনার হিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকবে।
চার করবেন কিভাবেঃ
নদী বা পুকুরে যে শামুক গুলো পাওয়া যায় ১ কেজি শামুক নিয়ে নেটের বেগে রাখবেন এরপর নেটটি গিট দিবেন ভাল করে এরপর শামুকগুলো হালকা থতলে দিবেন এরপর এই নেটটি যেখানে বর্ষি ফেলবেন ওখানে ফেলবেন তাতে শামুকের গন্ধে প্রচুর ব্লেক কার্প ভিড়বে।
টোপঃ
শামুকের চার করার পর টোপ হিসেবে ছাতুর কাটায় শামুক দিয়ে যে জায়গায় চার করেছেন ওখানে একটি বর্ষি ফেলবেন। আরেকটি বর্ষি ফেলবেন একই জায়গায় ভাসা ৩-৪ হাত লেয়ারে। ভাষায় এই লেয়ারে হিট না হলে বাড়িয়ে চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।





Comments
Post a Comment