বর্ষিতে কাতল মাছ ধরার উপায়


আসলে বর্ষিতে কাতল মাছ ধরার নিদৃষ্ট কোন নিয়ম নেই। এটা স্থান কাল পাত্র ভেদে আপনাকে নির্ধারন করতে হবে আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন। কারন সব পুকুর বা দিঘীর মাছের খাদ্যভ্যাস একরকম নয়।একজন অভিজ্ঞ শিকারী যেখানেই মাছ ধরতে বসবে তার আগে কিছু বিষয়ে তাকে আগে থেকেই পর্যালোচনা করতে হয়।
প্রথমত, মাছের খাদ্যভ্যাস। মাছকি প্রাকৃতিক ভাবে বেড়ে উঠে নাকি কৃত্তিম ভাবে খাদ্য দেওয়া হয়।
দ্বিতীয়ত,আবহাওয়া । এটি একটি গুরুত্বপূর্ণ দিক। পুকুর ভরা মাছ থাকলেও দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে মাছ আদার করে না। আমাবস্যা পূর্নিমাতে ও ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা ৮০ ভাগ। এজন্য দিন তারিখ সম্পর্কে আপনার অবগত থাকা জরুরী। অনলাইনে আপনি অনেক কেলেন্ডার পাবেন সেখান থেকে আপনি সাহায্য নিতে পারেন।

তৃতীয়ত, আপনি যে পুকুর বা দিঘীতে মাছ ধরবেন পানির অবস্থান। পানি বেড়েছে কিনা। সাধারণত হটাৎ যদি পানি বেড়ে যায় তাহলে ফলাফল আশানুরূপ হয় না। আরও দেখতে হবে পানি ঘোলাটে বা পরিষ্কার কিনা। ঘোলা পানিতে মাছ শিকার সত্যিই কঠিন ব্যাপার।
এই গুলো সম্পর্কে প্রাথমিক পর্যায়ে মাছ ধরতে যাওয়ার পূর্বে আপনার ভাল ধারনা নিতে হবে।
কাতল মাছের টোপ অবস্থাভেদে ভিন্ন হয়। আপনি যদি একক ভাবে কোথাও বসেন সেখানে আপনি ডিম রুটির লাড্ডু ব্যবহার করতে পারেন। এটি সব জায়গাই কার্যকর। যদি টিকেটে খেলতে যান সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে ছাতু রাখতে পারেন।
পরবর্তী পোষ্টে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

মনে রাখবেন মৎস শিকার একটি বিনদোন একটি আর্ট।


Comments