কার্প জাতীয় মাছের খাদ্যভ্যাস ও চলাফেরার ধরন কেমন হয়

√ রুইঃ স্বাদু পানির মাছ জলাশয়ের মধ্যস্তরে বসবাস করে।
খাদ্যঃ জলজউদ্ভিদ, আগাছা, পানির তলদেশ থেকে পঁচা জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে থাকে।

√ কাতলঃ স্বাদু পানির মাছ, সাধারণত জলাশয়ের মধ্য ও উপরি স্তরে থাকতে পচন্দ করে।
খাদ্যঃ শৈবাল,ক্রসটেমিয়া ও অন্যান্য জলজ উদ্ভিদ কাতলের প্রধান খাবার।

√ মৃগেলঃ স্বাদু পানির এই মাছ জলাশয়ের তলদেশে বসবাস করে।
খাদ্যঃ মৃগেল সাধারণত জলাশয়ের তল দেশে পঁচা উদ্ভিদ উদ্ভিদাংশ খেয়ে জীবন ধারণ করে থাকে।

√ কালিবাউঃ স্বাদু পানির এই মাছ জলাশয়ের তল দেশে বসবাস করে।
খাদ্যঃ শৈবাল, প্রোটোজোয়া, ক্রাসটেশিয়া, শামুক জাতীয় প্রাণী এবং কাদা মাটি খেয়ে থাকে।

★ বাংলাদেশের শিকারীদের জনপ্রিয় এই শীর্ষ চার প্রজাতীর মাছের সংক্ষিপ্ত বিবরণ দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাছ গুলো সাধারণত পানির কোন স্তরে থাকে এবং কোন স্হরের কি খাদ্য পচন্দ করে তার সম্পর্কে ধারণা দেয়া। আমার বিশ্বাস এতে করে আমার মত নবীন শিক্ষানবিশ শিকারী গণ প্রত্যেকে নিজের শিকারের বেলায় সৃজনশীল চিন্তা থেকে নতুন টোপ / চার আবিষ্কার করতে পারবেন এবং স্বভাবিক খুব সাধারণ টোপ দিয়ে ও সফলতা অর্জন করতে পারবেন ।


                                                                                            লেখক- রবিউল হাসান সাপলা                                                                                                   এডমিন- Bangladesh angling forum (BAF)


Comments