নতুন শিকারীদের জন্য করনীয়


প্রতিটি বিষয়কে কেন্দ্র করে সুনিদূষ্ট পরিকল্পনা এবং লক্ষ্য থাকা আবশ্যক। তদ্রুপ শিকারও তার ব্যতিক্রম নয়। ফিসিংটাকে আমাদের ব্যক্তি বিশেষে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে ভিন্নতা রয়েছে। কেউ সেটা দেখে আনন্দিত হয়,কেউ সেটা দেখে উৎসাহিত হয় কেউবা নিজেকে একজন শিকারী হিসেবে রুপ দেয়ার চেষ্টা করে। কেউবা তাতে জড়িয়ে নিজেকে অবসর সময়ের আনন্দের খোরাক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। একজন এংলার বা স্পোর্সম্যন যেহেতু এটি একটি খেলা যা থেকে আমরা আনন্দ লাভ করি সেহেতু সেটিকে স্পোর্স বলতে আমার কোন অসুবিধা নেই। জগতের প্রতিটি খেলায় আপনাকে জয়ী হতে হলে তার জন্য আপনাকে শুধু প্রস্তুতিই নয় তার জন্য আপনার পরিকল্পনা এবং তার বাস্তবায়নও জরুরী। রাতারাতি কারো পক্ষেই স্পোর্সম্যন হওয়া সম্ভব নয় তার জন্য সব কিছুর একটি সম্মিলিত প্রয়াস প্রয়োজন। 

আপনার কর্মদক্ষতা,মেধা,মননশীলতা,ধর্য্য,সহিষ্ণুতা,দৃঢ়তা,বিচক্ষনতা,ইনোভেটিভ চিন্তাধারা সকলের চাইতে আপনাকে পৃথক করে তুলবে এবং যে লক্ষ্যকে টার্গেট করে আপনি সেটি এপ্ল্যাই করবেন সেটিতে অনন্য সফল দৃষ্টান্ত হিসেবে আপনাকে পরিচিত করে তুলবে। তদ্রুপ শিকারের ক্ষেত্রেও তাই। আপনি আগে আপনার নিজেকে বিচার করুন আপনি যে বিষয়টিতে জ্ঞান অর্জনের জন্য ইচ্ছুক আপনি সেটার কোন স্তরে অবস্থান করছেন কারন একমাত্র আপনিই আপনার নিজেকে মূল্যায়ন এর ক্ষমতা রাখেন। এবার স্থির করুন কোন পর্যায় থেকে আপনি যাত্রা করতে চান। তারাহুরো নয় ধীরে চল নীতি অবলম্বন করুন আপনার লক্ষ্যকে কাছে পেতে পরিকল্পনা ও সময় নির্ধারন করুন। আপনি আপনার লক্ষ্যে কত দ্রুত পৌছতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অদম্য ইচ্ছাশক্তি,হার্ড ওয়ার্ক এবং বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণে। ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করুন সবকিছু একত্রে আয়ত্ব করার মানুষিকতা পরিহার করুন। দ্রুত বেগে বয়ে যাওয়া বায়ু ঝড়ের সৃষ্টি করে এবং সে ঝড় সমুদ্রকে উত্তাল করে ধ্বংস ডেকে আনে।
উপরের বাক্যগুলো ব্যবহার করার কারন হচ্ছে আমাদের শিকারীদের মধ্যেও এমন প্রবনতা বিরাজ করে একটা পর্যায়ে হাহাকার করে তা থেকে উৎসাহ হারিয়ে ফেলি। শিকারেরও কিছু ভাসা রয়েছে বেসিক রয়েছে আগে আমাদের সেগুলো রপ্ত করা আবশ্যক। ছোটবেলায় একবার কখগ শিখেছি একবার এক দুই তিন শিখেছি সেটি আজও প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে জটিল সমস্যা গুলো আমরা দ্রুতই সমাধান করতে পারি। ঠিক এমনি ভাবে আপনি যখন শিকার সম্পর্কিত বেসিক গুলো রপ্ত করতে পারবেন বাকীগুলো এমনিতেই চলে আসবে। আমার প্রশ্ন জিনি এখনো বর্ষি ধরতে পারেন না, থ্রো করতে পারেন না, নিজের সুইবাল টাও বাদধতে পারেননা,আপনার বর্ষি ফেলার পর রিলের ড্রেগ কতটুকু হবে সেটা অনুমান করতে পারেন না,বর্ষি ফেলার পর রিল কোন পজিশনে থাকবে, হিট কিভাবে করবেন,মাছ কিভাবে খেলে তুলবেন এই বেসিকগুলো জানেন না আপনি কি করবেন কাতলের রেসিপি দিয়ে,কি করবেন পনির পচার রেসিপি ইত্যাদি ইত্যাদি দিয়ে। তাই যারা একেবারেই নতুন আপনাদের বলতে চাই যে কোন পরামর্শের প্রয়োজন হলে আমরা হয়তো আপনাকে বলে দিতে পারবো কিন্তু সবচেয়ে জরুরী যে বিষয় তা হচ্ছে বাস্তবে সেগুলোকে প্রয়োগ করা তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে আরহোন করতে পারবেন। ভূল কিছু বললে মার্জনীয়।
যে প্রেম একদিনে হবে সেটি ৩দিনে ভেঙে যাবে।
যে প্রেম সময় নিয়ে হয় সেটিই দীর্ঘস্থায়ী হয়। 😊😊

Comments